ঢাকাWednesday , 26 January 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ক্রিড়া সামগ্রী দিয়েন যুবরত্ন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার ঃ

ঈশ্বরদী ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়নে
ক্রীড়া সামগ্রী প্রদান করলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক যুবরত্ন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বুধবার (২৬-জানুয়ারী ২০২২) বিকাল ৫ঃ০০ টায় ঐতিহাসিক সরকারি সাঁরা মারোয়ারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্রাদার্স ইউনিয়নের প্রশিক্ষক চীর তরুণ আবুল কালাম(রনা) দাদুর হাতে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল টেনিং সেন্টারের সকল খেলোয়ার বৃন্দের খেলার মানোন্নয়নের জন্য তিনটি ফুটবল প্রদান করেন যুবরত্ন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

ক্রীড়া সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, ছাত্র-যুবকরা জাতির ভবিষ্যৎ। একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে। এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ,ছাত্তার সহ খেলোয়াড় বৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!