ঢাকাThursday , 27 January 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী বস্তিপাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার ঃ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।

কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই।

শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

এবার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে ও সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বৃহস্পতিবার (২৭-জানুয়ারি) ৩ঃ০০ টার সময় আকবরের মোড় সংলগ্ন নিজ বাসভবনে ঈশ্বরদী বস্তিপাড়ার অসহায় ও দুস্থ পরিবারের মানুষদের মাঝে শতাধিক এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, রকিবুল ইসলাম, জসিম বিশ্বাস, শ্রমিক নেতা মইনুল ইসলাম রাজন, যুবনেতা সহ অনেকেই।

এসময় কম্বল পেয়ে অসহায় মানুষ উচ্ছাস প্রকাশ করে বলেন, এই শীতের একখান কম্বল পেয়ে খুব উপকার হলো। আল্লাহ তুমি দোলন ভাইকে অনেকদিন বাঁচিয়ে রাখো।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!