ঢাকাWednesday , 30 November 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রীকে ‘বর্ণাঢ্য সংবর্ধনা

Link Copied!

শেয়ার করুন...

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ১৫৯জন কৃতী ছাত্রীকে ‘বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার’ দিয়েছে মানিকনগর উচ্চ বালিকা বিদ্যালয়।

বুধবার  (৩০নভেম্বর)  দুপুরে উপজেলার মানিক নগর উচ্চ  বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত কৃতী ছাত্রীর ওই বিদ্যালয়ের শিক্ষার্থী।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তসলিম আরিফ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ফকির, ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজ রনি, মাঈদুল ইসলাম তুষার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনিসুল হক মহলদার, জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম, সানাউল্লাহ ও মঞ্জুয়ারা বেগম। প্রধান শিক্ষক আনিসুর রহমান স্বাগত ও সংবর্ধিত ছাত্রী নাফিসা আনজুম ধন্যবাদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, লেখাপড়া শিখে তোমাদের দেশপ্রেমিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় সত্য ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।
পরে কৃতী ছাত্রীদের ফুল ছিটিয়ে, মিষ্টি ও কেক খাইয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এর আগে তাদের পুরস্কার প্রদান ও সংবর্ধনার কেক কাটা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!