ঢাকাTuesday , 21 July 2026
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ শিক্ষক সমিতি নির্বাচন: দপ্তর সম্পাদক পদে প্রচারণায় শিমুল সরদার

Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী উপজেলা শাখার আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাদিমুল হায়দার (শিমুল সরদার)।

নির্বাচনকে সামনে রেখে তিনি শিক্ষক সদস্যদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন।

প্রচারণাকালে শিমুল সরদার বলেন, নির্বাচিত হলে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা, শিক্ষক কল্যাণে কাজ করে ।শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি শিক্ষক সমাজের সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোট কামনা করেন।

তিনি আরও বলেন শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার প্রতিশ্রুতিও তুলে ধরছেন ।

উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী উপজেলা শাখার নির্বাচন আগামী শনিবার (২৫ জুলাই )অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!