ঢাকাMonday , 18 May 2026
আজকের সর্বশেষ সবখবর

পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরদী থানার আশাদুর রহমান

Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ।

সোমবার (১৮ মে) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশ সুপার শ্রেষ্ঠ ওসি হিসেবে আশাদুর রহমানের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলভাবে কাজ করবো।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!