ঢাকাFriday , 23 July 2021
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার আকরাম হোসেন (৬৬)।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৷ এছাড়া এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনার মধ্যে ১৫ জনসহ মোট ৮৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭০৮ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৮৬ জন। এছাড়া নতুন একজনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৯৫ জন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!