ঢাকাWednesday , 14 July 2021
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে একদিনে আরো মৃত্যু ১৯, শনাক্ত ৫৩৩

Link Copied!

শেয়ার করুন...

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি একই সময়ে বরিশাল বিভাগে নতুন করে ৫৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জনে।

গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিন, পটুয়াখালী জেলায় দুই ও বরগুনা জেলায় চারজনসহ মোট নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২০২ জন নিয়ে মোট ১০ হাজার ৩০৬ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৭ জন নিয়ে মোট ৩ হাজার ২০ জন, ভোলা জেলায় নতুন ৪৩ জনসহ মোট ২ হাজার ৩৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ৩৩৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৪৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১২৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হয়েছে।

 

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!