ঢাকাMonday , 9 August 2021
আজকের সর্বশেষ সবখবর

দেশে এক দিনে ২১০ ডেঙ্গু রোগী

Link Copied!

শেয়ার করুন...

দেশে করোনা আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৩১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৬৩ জন ও ঢাকার বাইরে ৬৮ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১০ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৮১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯ জন।

চলতি বছর ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ৭৫৩ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮০৮ জন।

 

 

এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি একই সঙ্গে কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করা হয়নি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!