
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে ঈশ্বরদী বাজার ব্যবসায়ীদের ও
ঈশ্বরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য, পলাশ ভ্যারাইটিজ ষ্টোর এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল আওয়াল পলাশ।
শুভেচ্ছা বাণীতে ,তিনি বলেন, পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ ও পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিবনির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
