
ঈশ্বরদীতে মুলাডুলি ইউনিয়নে বর্ণিল আয়োজনে শুরু হলো এম এস পি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ ও ২০২৩ এর প্রথম আসর।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় মুলাডুলি রেলওয়ে স্টেশন মাঠে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান অতিথি মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা -৪ আসনের মাননীয় সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকার ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক, পৃষ্ঠপোষকতায় মিতুল মাহমুদ।

উপস্থিত ছিলেন খেলানুরাগী ও খেলা প্রেমি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব তালেব জোয়াদ্দার , ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা,সাবেক মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা,ছাত্রনেতা রিমন মালিথা সহ প্রমূখ।

উদ্বোধনীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তার এক প্রান্তে ছিল ঈশ্বরদী আবাহনীএকাদশ ও কৌশিক স্পোর্টস একাদশ।
