ঢাকাFriday , 9 June 2023
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

রাজবাড়ীর পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা: রোকেয়া বেগম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন খান প্রমূখ।

এ উদ্বোধনী খেলায় উপজেলার হাবাসপুর ইউনিয়ন ফুটবল টিম ও কলিমহর ইউনিয়ন ফুটবল টিম একে অপরের মোকাবেলা করেন। খেলার ফলাফল গোল শূন্য হওয়ায় টাই-ব্রেকার অনুষ্ঠিত হয়। টাই-ব্রেকারে হাবাসপুর ইউনিয়ন ফুটবল টিমকে ৬-৭ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করে কলিমহর ইউনিয়ন ফুটবল টিম।

জানা যায়, আগামীকাল বিকালে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম রাউন্ডের দুইটি খেলা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!