
পাবনার ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, সম্পাদক ও বিজয় টিভি ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, জিটিভি প্রতিনিধি নাসিম আহমেদ, এনটিভি অনলাইন ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, মাই টিভি প্রতিনিধি আলিফ হাসান ও আনন্দ টিভি প্রতিনিধি রাসেল হোসাইন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
