ঢাকাSaturday , 15 November 2025
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স পরিচালিত অভিযানে ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ সজিব আহমেদ (২০) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি আটঘরিয়ার বাঐকোলা গ্রামে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!