ঢাকাFriday , 10 May 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পাওয়া গ্রেনেডটি ৪৮ ঘন্টা পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর একটি বোম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (১০ মে ) বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া সেনানিবাস থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সেকেন্ড লেফটেনেন্ট তরিকুল ইসলাম এর নেতৃত্বে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঈশ্বরদী শহরের এমএস কলোনি তিন তলা এলাকায় পুকুর খনন কাজ চলার সময় পাওয়া গ্রেনেডটি বেশ শক্তিশালী ও কার্যকর ছিল। তিনি আরো বলেন বোম্ব ডিসপোজাল ইউনিট একটি সুষ্ঠু ও নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেনেডটি ধ্বংস করেছে ।
 এর আগে বুধবার সন্ধায় ঈশ্বরদী থানা পুলিশ ঐ এলাকা তত্ত্বাবধায়ন করে রাখে। পরে বগুড়া সেনানিবাস বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা আজ ঘটনাস্থলে পৌঁছান এবং ওই এলাকা পর্যবেক্ষণ করেন এবং সেখানে পাওয়া হ্যান্ড গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তা ধ্বংস করেন।
এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!