ঢাকাWednesday , 10 November 2021
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাসচাপায় পথচারীর মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

ভোলা সদর উপজেলার তালতলি এলাকায় বাসচাপায় আবুল কাসেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাসেম আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী যাত্রীবাহী একটি বাসচাপায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!