ঢাকাWednesday , 2 March 2022
আজকের সর্বশেষ সবখবর

পাবনাতে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :

‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পাবনাতে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টায় পাবনা জেলা প্রশাসকের হলরুমে জাতীয় বীমা দিবসের আলোচনা সভার আয়োজন করে পাবনা জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার এর
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা প্রগতি লাইফের জিএম জনাব মোঃ রেজাউল করিম, ডিজিএম জনাব মোঃ মুকুল হোসেন, বিএম মোঃ আতিকুর রহমান, সহ বিভিন বীমা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকালে পাবনা জেলা প্রশাসকের নেতৃত্বে ৩য় জাতীয় বিমা দিবস অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণ করেন প্রগতি লাইফের জিএম জনাব মোঃ রেজাউল করিম, ডিজিএম জনাব মোঃ মুকুল হোসেন, বিএম মোঃ আতিকুর রহমান, আরো অংশ গ্রহণ করেন ন্যাশনাল লাইফ, মেঘনা লাইফ, পপুলার লাইফ, মেট লাইফ, জীবন বিমা কর্পোরেশন, প্রাইম লাইফ প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!