
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭শে মার্চ মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর আয়োজনে উপজেলার দাশুড়িয়া আকিজ গ্যাস পাম্পে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কামাল হোসেন মিঠু বলেন প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে নিজেদের মিলেমিশে থাকতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে আমাদের সহযোগিতা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক
মোখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামিলীগগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরষভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, এবং মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি / সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
