ঢাকাFriday , 2 December 2022
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

Link Copied!

শেয়ার করুন...

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার করলো একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ২০-২২ জন কলেজশিক্ষার্থী এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পরিষ্কারের পর পলিথিনের ব্যাগে ময়লা-আবর্জনা ভরে ডাস্টবিনে ফেলেন।

ঈশ্বরদীর বাসিন্দা আব্দুল আলিম মিঠু বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধে উদ্ধুদ্ধ হয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। এটি দেখে আমার খুব ভালো লাগলো।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম বলেন, শিক্ষার্থীরা হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!