ঢাকাSunday , 16 July 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় সহি (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু।

রবিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।

এ সময় ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে উর্টে খাদে পড়ে যায়। ইজিবাইকের চালক সিদ্দিক গুরুতর আহত হয়ে ঈশ্বরদী উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় সহি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামের মৃতঃ ফুরকান ঢালীর ছেলে।

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ইজিবাইকের ধাক্কায় আহত শিক্ষার্থী সহি উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর পেয়েছি। তবে পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!