ঢাকাTuesday , 18 July 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী উপজেলা কার্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্‌

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলা কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি।
এ সময় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বিভাগীয় কমিশনারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। ‘গার্ড অব অনার’ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং দুপুর ১২টায়  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবির, উপজেলা প্রকৌশলী এনামুল কবির,ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে রপপুর গ্রীন সিটিতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!