ঢাকাTuesday , 25 July 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১১টায় পাবনার ঈশ্বরদীতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহের। এ উপলক্ষ্যে উপজেলা চত্তর থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে খামার ব্যবস্থাপক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজামান বিশ্বাস।

এ সময় স্বাগত বক্তব্যদেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

৭দিন ব্যাপী কর্মসুচির মধ্যে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সফল মৎস্য, চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্ত ঘটবে।

উলেক্ষ্য যে, গতকাল স্থানীয় মৎস্য চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, অন্যান্য উপজেলার তুলনায় ঈশ্বরদীতে বাণিজ্যিক ভাবে মাছের চাষ বেশি হচ্ছে। এখানে মৎস্য চাষির সংখ্যা এক হাজার ৫২২ এবং মৎস্যজীবী এক হাজার ৬৯৩ জন।

চাহিদার তুলনায় এখানে ২৬৬ মেট্রিক বেশি মাছ উৎপাদন- যা খুবই আশাব্যঞ্জক।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!