মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ডেঙ্গু প্রতিরোধে কলেজ প্রঙ্গন পরিস্কার পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা সৃষ্টির সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে গেছে। সবসময় চারিপাশ পরিষ্কার পরিছন্ন রাখতে হবে। তিনি আরো বলেন, ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। নিজেরা একটু সচেতন হলে ডেঙ্গু রোগের প্রকোপ থেকে আমরা সকলেই মুক্ত থাকতে পারব। নিজেরা সচেতন হলে আমাদের এলাকা মুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোছা: হাফিজা খাতুন, বাংলা বিভাগের শিক্ষক নাহিদ কামাল, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফরিদুল ইসলাম সহ কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও সকল শিক্ষার্থীগণ ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।