ঢাকাSunday , 6 August 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ আগষ্ট) সকাল ১০টায় ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র  মিলনায়তনে অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় জুম প্লাটফর্মে সংযুক্তির মাধ্যমে প্রধান অতিথি হিসাবে তিন দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও আন্তর্জাতিক কৃষি গবেষণার সাবেক লিগুম ব্রিডার ড.আশুতোষ সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের জিআইএফএস রিপ্রেজেনটিভ ড. শ্রীকান্ত আত্তালুরী, ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড.তপন কুমার দে, বারি’র সাবেক পরিচালক ড. মো. আব্দুল আজিজ।

এ সময় কর্মশালা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এফ এম আব্দুর রউফ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো শামসুল আলম, ড. শাহিনুজ্জামান সহ সরেজমিন গবেষণা বিভাগ যশোর,বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী কর্মকর্তাবৃন্দ।

জুম প্লাটফর্মে প্রধান অতিথি ড. দেবাশীষ সরকার বলেন, এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন প্রতিকূল আবহাওয়া, বর্ধিত জনসংখ্যা, ক্রমহ্রাসমান আবাদী জমির পরও বাংলাদেশের কৃষির সাফল্যে ঈর্ষনীয়। বর্তমান সরকারের সময়োপযোগী সঠিক সিদ্ধান্তে দেশ আজ খাদ্যে স্বনির্ভর।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!