ঢাকাTuesday , 15 August 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালন

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধাভারে দিবসটি পালন করেছে ঈশ্বরদী সরকারি কলেজ । সকালে পতাকা উত্তলন শেষে ঈশ্বরদী সরকারি কলেজের আয়োজনে শোক র‌্যালি বের করা হয়। উক্ত র‌্যালিতে শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনে করেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর মোছাঃ হাফিজা খাতুন। পরে স্ব স্ব নিজ দায়িত্বে বিভাগীয় প্রধানের নেনৃত্বে ও ঈশ্বরদী সরকারি কলেজের রোভার স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও যুব রেডকিচেন সোসাইটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় কলেজ চত্বেরে যুব রেড কিচেন সোসাইটির পক্ষ থেকে ফ্রিতে রক্তের গুরুপনির্নয় এর কার্যক্রম আনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে অডিটরিয়াম রুমে এ উপলক্ষে ১৫ই আগস্টের প্রমান্যচিত্র, আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করে  ঈশ্বরদী সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানেরপ্রফেসর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রফেসর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় আলোচনা সভা উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ডা. রোকনুজ্জামান,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা শারমিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম,পদার্থ বিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল হোসেন, বাংলা বিভাগের প্রভাষকনাহিদ কামাল, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আতিকুজ্জামান, বাংলা বিভাগের অতিথিশিক্ষক সালেকুজ্জামান শিবলু প্রমূখ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!