ঢাকাMonday , 21 August 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বর্বরোচিত, ভয়াবহ, রক্তে ভেজা বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলা পালিত হয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন।

সোমবার (২১ আগষ্ট) সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পাবনা–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ–সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিণ পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শফিউল আলম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পাবনা–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতকচক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয় রাউন্ড গুলি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেক্ষ্য, ২০০৪ সালে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে বর্বরোচিত গ্রেনেট হামলায় অনেক নেতকর্মী নিহত হয়েছিলেন। তাদের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহ–ধর্মিণী আইভি রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, আবুল কালাম আজাদ, রেজিনা বেগম, নাসির উদ্দিন সরদার, আতিক সরকার, আবদুল কুদ্দুস পাটোয়ারি, আমিনুল ইসলাম মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুনশী, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), মোশতাক আহমেদ সেন্টু, মোহাম্মদ হানিফ, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, এম শামসুদ্দিন, ইসাহাক মিয়া প্রমুখ।
২০০৪ সালের এ ঘটনায় দায়ের করা মামলায় ৫ বছর আগে বিচারিক আদালত রায় দিয়েছেন। রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!