ঢাকাThursday , 24 August 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় নার্সের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় রোজিনা খাতুন (৩৪) নামে আলো ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র নার্সের মৃত্যু। মোটরসাইকেল চালক সলেমান (২৫) আহত। নিহত রোজিনা খাতুন আরামবাড়ীয়া এলাকার আফজাল হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিক রোজিনা খাতুন নিজ বাসা আরামবাড়ী থেকে কর্মস্থল আলো ডায়াগনস্টিক সেন্টারে আসার পথে ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদুৎ লাইনের পুলের সাথে সজোরে ধাক্কা খেয়ে আহত হয়ে পরে। স্থানীয় লোকজন অসুস্থ রোজিনা খাতুন সহ মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা খাতুনকে মৃত্যু ঘোষণা করেন।

এ ছাড়া মোটরসাইকেল চালকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত হাসান বসির দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেন। এ ছাড়া নিহতের লাশ হাসপাতালে পুলিশ হেপাজতে আছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!