ঢাকাFriday , 13 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মা ইলিশ রক্ষায় তৎপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর

বার্তাকক্ষঃ
October 13, 2023 12:02 am
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়–বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ জন্য ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

এই কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার এই সময়ে ‘মা ইলিশ‘ রক্ষায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, জনসচেতনতামূলক সভা সহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছেন তারা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিিএম.রাহসিন কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান ও লক্ষীকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমদাদুল হক পদ্মা নদীতে টহল কার্যক্রম পরিচালনা করেছে।

মাছ ধরার নৌকা যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সেদিকেও সার্বক্ষনিক নজরদারি রাখছেন তারা। এছাড়াও বাংলাদেশ নৌ–পুলিশ দ্বায়িত্বাধীন এলাকায় মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের টহল অব্যাহত আছে বলেও জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!