ঢাকাThursday , 2 November 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায় ও প্রবাসীর স্ত্রীকে মেম্বার কর্তৃক হামলা, থানায় পৃথক অভিযোগ

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায় ও প্রবাসীর স্ত্রীকে মেম্বার কর্তৃক নির্যাতন ও হামলার অভিযোগে সম্মেলন করেছে ওই দুই ভুক্তভোগী পরিবার। হিন্দু সম্প্রদায়ের শ্রী ফনি দাস ও সৌদি প্রবাসীর স্ত্রী আফরোজা বেগম ।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়েরের পর বাণেজ মেম্বার ও তার বাহিনী দ্বারা নির্যাতনে শিকার পরিবারগুলোর পক্ষ থেকে স্থানীয় দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন বুধবার রাতে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোরাদ আলীর বাড়িতে দিন মজুরের কাজের টাকা আনতে গেলে শ্রী ফনি দাসের সঙ্গে প্রবাসীর স্ত্রী আফরোজা বেগমের অনৈতিক সম্পর্ক রয়েছে অভিযোগ করে তাকে আটক করে বেদম প্রহার করে গুরুতর আহত করে মেম্বার বাণেজ সহ তার বাহিনী৷ এ ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয় ।

এ ব্যাপারে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার বাণেজ আলী বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই। তারা সবাই আমার এলাকার লোক। তবে কারও নিকট থেকে চাঁদা বা টাকা চাওয়া হয়নি বলে অস্বীকার করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানা ওসি তদন্ত হাসান বাসীর বলেন, এই ঘটনায় পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!