ঢাকাSaturday , 11 November 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

শেয়ার করুন...

 

পাবনার ঈশ্বরদীতে মোহনা টলিভিশনের ১৪ বছরে পদার্পন উপলক্ষ্যে কেক কেটে শুভজন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় ঈশ্বরদীর অভিজাত রেস্টুরেন্ট ফুড ভ্যালি হলরুমে আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় মোহনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, মোহনা টেলিভিশনের পাবনা জেলা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মহসিন, সময় টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি সবুজ মোল্লা, বিজয় টেলিভিশন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল আলী, আনন্দ টেলিভিশন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি বাইজিদ বোস্তামি, এসএ টিভি পাবনা জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য মোহনা টেলিভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!