ঢাকাFriday , 3 May 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

“মুক্ত গণমাধ্যম গনতন্ত্রের জন্য অপরিহার্য ” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে র‍্যালী ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল ১০ টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চলনায় র‍্যালী ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভার শুরুতে সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, খন্দকার মাহবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, সাবেক সভাপতি এস এম রাজা ।

 

 

 

 

এ সময় প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য হাশেম আলী, ওহিদুজ্জামান টিপু, হাসানুজ্জামান, শহীদুল্লাহ, এশিয়ান টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধি মোঃ রাসেল আলী, আমাদের সংযোগ সম্পাদক গোপাল অধিকারী, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জীবন, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ কুমার দেবনাথ, দৈনিক কাগজের প্রতিনিধি রাকিব বিশ্বাস, সাপ্তাহিক ঈশ্বরদীর স্টাফ রিপোর্টার মাসুদুল ইসলাম মাসুদ, হাবিব সহ অন্যান্য সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!