
পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে র্যাবের অভিযানে ১২ জন বালু ব্যবসায়ীসহ একটি স্কেভেটর ও ৫ টি ট্রাক আটক করেছে পাবনা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলা লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১। মোঃ জামিরুল ইসলাম (৪২), পিতা-মৃত তোফাজ্জল হোসেন প্রামানিক বিলকেদা, ২। মোঃ রুমন হোসেন (১৯), পিতা-কামিরুল প্রামানিক, সাং-বিলকেদার, ৩। মোঃ বাধন হোসেন (১৯), পিতা-বাবলু মালিথা, সাং-বিলকেদার, ৪। মোঃ ইমন ইসলাম (১৯), পিতা-মোঃ নাজমুল হোসেন, সাং-ভেলুপাড়া, ৫। মোঃ ইমরান মালিথা (২৯), পিতা-মৃত নান্নু মালিথা, সাং-নতুন রুপপুর, ৬। মোঃ ফয়সাল হোসেন (৩২), পিতা-মৃত ফজলুল হক, সাং-ফতেপুর, ৭। মোঃ শুভ (২৪), পিতা-মৃত আঃ সামাদ আলী, সাং-সাহাপুর, ৮। মোঃ মোহন মোল্লা (২৯), পিতা-মোঃ খায়রুল মোল্লা, সাং-চর রুপপুর জিগাতলা, ৯। মোঃ সিয়াম হোসেন (১৯), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-আলহাজ্ব মোড়, সর্ব থানা-ঈশ্বরদী, ১০। মোঃ মাসুম আলী (৩০), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-নাগদাহ (স্কুলপাড়া), ১১। মোঃ সাগর (১৯), পিতা-মোঃ আকব্বর, সাং-নাগদহ, উভয় থানা-আটঘরিয়া, ১২। মোঃ রজমান প্রাং (২০), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-মির্জাপুর, থানা-পাবনা সদর, সর্ব জেলা-পাবনাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ক্রয়-বিক্রয় করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি স্কেভেটর ও ৫ টি ট্রাক সহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক মামলা দায়ের করে জব্দকৃত আলমতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
