
পাবনার ঈশ্বরদীতে মরহুম দবির উদ্দিন প্রামানিক ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ মে ) সকাল ১১টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া জান্নাতুল বাকী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের প্রার্থী ও সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।
এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁড়া ঝাউদিয়া জান্নাতুল বাকী কেন্দ্রীয় গোরস্থান ও মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ড. আনিছুর রহমান, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাঁড়া ঝাউদিয়া জান্নাতুল বাকী কেন্দ্রীয় গোরস্থান ও মাদ্রাসার অর্থ সম্পাদক ফিরোজ মাহমুদ, মাওলানা আখতারুজ্জামান বাবুল, মাওলানা আবু হানিফ মহ্তামিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে মহান আল্লাহ তালার কাছে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা বলেন, মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসায় দান করলে কখনো বৃথা যাবে না। ধর্মীয় প্রতিষ্ঠানে কুরআন হাদীসের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে একজন যদি সুশিক্ষিত হয় তার মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে উঠা সম্ভব। বিশেষ করে এতিম মিসকীনদের পাশে দাঁড়াতে হবে। মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নে সাধারন মানুষের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারন একজন ব্যক্তির পক্ষে প্রতিষ্ঠানটি সুন্দর করে গড়ে তোলা সম্ভব নই।
