ঢাকাTuesday , 12 August 2025
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ঈশ্বরদীতে কেক কাটা ও আলোচনা সভা

Link Copied!

শেয়ার করুন...

দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় অতিথিবৃন্দ অংশ নেন।

ঈশ্বরদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর।

আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার অর্ধশত বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে সুবর্ণজয়ন্তীর আনন্দ ভাগাভাগি করা হয় ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!