ঢাকাThursday , 9 October 2025
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান আর নেই!

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে হঠাৎ স্ট্রোক করে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অধ্যক্ষ আব্দুর রহমানের বাড়ি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও মমত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের আলোর পথে দীক্ষা দিয়েছেন। তাঁর চলে যাওয়া শিক্ষা পরিবারে অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং পাবনা পোস্ট নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

অধ্যক্ষ অব্দুর রহমানের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে জোর চরকুরুলিয়া ও নিজ গ্রামের বাড়ি পতিরাজপুরে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!