ঢাকাMonday , 27 October 2025
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ঈশ্বরদীর বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিনকে গণসংবর্ধনা

Link Copied!

শেয়ার করুন...

নাটোরের বড়াইগ্রামে মরহুম আজাহার আলী খলিফা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সদ্য কারামুক্ত শরিফুল ইসলাম তুহিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আজিজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম আজাহার আলী খলিফা স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খলিফা এবং সঞ্চালনা করেন বরাইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহীন খলিফা।

শরিফুল ইসলাম তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!