ঢাকাSunday , 2 November 2025
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে উপজেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ পিস ‘অ্যান্টিভেনম ভাওয়েল’ হস্তান্তর

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ পিস সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম ভাওয়েল’ হস্তান্তর করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসানের নিকট এসব অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় সাপে কামড়ের ঘটনায় চিকিৎসা সংকট দেখা দেওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগে এসব অ্যান্টিভেনম সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “মানুষের জীবন বাঁচাতে এই অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর আমাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেন সাপে কাটা কোনো রোগী না ফেরত যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।”

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!