ঢাকাTuesday , 21 April 2026
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৭ কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে নকল মুক্ত এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত 

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলায় ৭টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশাসনের কঠোর নজরদারি এবং সমন্বিত ব্যবস্থাপনায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টিমভিজিলেন্স টিম ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোর সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেলেও, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিভাবকদের সরে যাওয়ার নির্দেশনা দেন।
এ বছর ঈশ্বরদী উপজেলার কেন্দ্রগুলো হলো সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্র। প্রথম দিনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৩৮৩ জন, ১৬টি মাদ্রাসা থেকে ৩৯৬ জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান শোয়েব জানান, “সকল কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।”

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!