ঢাকাTuesday , 23 November 2021
আজকের সর্বশেষ সবখবর

দাশুড়িয়া ১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে জনপ্রিয়তার শীর্ষে ফুটবল মার্কায় মেম্বার প্রার্থী সাগর সরদার

Link Copied!

শেয়ার করুন...

আগামী ২৮শে নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের (সংরক্ষিত আসনে) মেম্বার পদপ্রার্থী গরীব-দুঃখী মেহনতি মানুষের আশ্রয়স্থল, মোঃ সাগর সরদার জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন।

এবারের নির্বাচনে তার প্রতিক (ফুটবল মার্কা)। ইতিমধ্যে তিনি তাহার সংরক্ষিত আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল -মত ও ধর্ম -বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী’রা জানান, সাগর সরদার একজন সৎ,যোগ্য ও আদর্শবান পুরুষ।

তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় প্রচারবিমূখ হয়ে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তাছাড়াও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূখী কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সবসময় ছুটে যান।

তিনি একজন জন-প্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাই আসন্ন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবিক সাগর সরদার ১নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মেম্বার হিসেবে দেখতে চাই ঐ এলাকার মানুষ। এক সাক্ষাতকারে মেম্বার পদপ্রার্থী সাগর সরদার বলেন, আমার জীবন শুরু সাধারণ মানুষের সেবা দিয়ে। আমি অতিতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যৎও থাকবো ইনশাআল্লাহ।

দলমত নির্বিশেষে আমাকে যদি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে প্রথমে এই অবহেলিত ১নং ওয়ার্ডের সকল রাস্তা-ঘাট সহ সাধারণ মানুষের ভাগ্যেউন্নয়নে পরিবর্তন ঘটাবো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও অব্যাহত থাকবে। এই ওয়ার্ডকে একটি আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো ইনশা-আল্লাহ্।

দাশুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাগর সরদারের বিকল্প নেই। উনি ইউপি নির্বাচনে (ফুটবল মার্কায়) বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হবেন এবং জনগনের জন্য আদর্শিক প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন, এমনটাই প্রত্যাশা বিশিষ্ট জনদের।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!