ঢাকাThursday , 11 November 2021
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবনেতা দোলন বিশ্বাসের নেতৃত্বে মোটর বাইক শোভাযাত্রা ও পূষ্পমাল্য অর্পন

Link Copied!

শেয়ার করুন...

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এ দেশে গড়া তোলা হয় যুবলীগ। যার নেতৃত্বে ছিলেন যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মণি। সেই থেকে সংগঠনটি দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এক-দুই বছর করে নানান সংগ্রামের মধ্য দিয়ে পার করেছে ৪৯টি বছর।যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী-আটঘরিয়া সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মুজিব বাহিনীর এ অঞ্চলের আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সুযোগ্য সন্তান করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক ও যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মোটরবাইক শোভাযাত্রা,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ (১১ নভেম্বর) মিনিটে আনন্দ মোটর বাইক শোভাযাত্রাটি শহরের তার বাসভবন থেকে শুরু করে, কলেজ রোড,ঈশ্বরদী বাজার ষ্টেশন রোড হয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে আনন্দ মোটরবাইক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে তার বাসভবনের সামনে এসে শেষ হয়।এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
এছাড়াও মসজিদে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।এ সময় উপস্থিত ছিলেন সাবেক ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস,সাধারন সম্পাদক আবু সাঈদ,যুবলীগ নেতা জুয়েল রানা,আব্দুস সাত্তার,সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ,সাবেক ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা,যুবনেতা মাঈনুল ইসলাম রাজন,সাবেক ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ছলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম বিশ্বাস, কামাল বিশ্বাস,সোহেল বিশ্বাস,জসিম বিশ্বাস,সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির হাসান,ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশাল,এস এম রাতুক হাসান সহ প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!