ঢাকাTuesday , 11 November 2025
আজকের সর্বশেষ সবখবর

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

Link Copied!

শেয়ার করুন...

ঠাকুরগাঁও: ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি৷

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় একটাও এনসিপি নাই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বুঝে ন।৷ এসবের কারণ হলো ভোট পেছানো।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যের জেরে তিনি বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না।

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্রঃ banglanews24.com


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!