ঢাকাFriday , 3 November 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী জংশনে নতুন কোচের নিচে বোমা বিস্ফোরক দ্রব্য, ঘিরে রেখেছে পুলিশ

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী জংশনে নতুন কোচের নিচে বোমা বিস্ফোরক দ্রব্য, ঘিরে রেখেছে পুলিশ

 

পাবনার ঈশ্বরদী রেল জংশনে ফেলে রাখা ট্রেনের বগির নিচে বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তায় স্টেশন ঘিরে রেখেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। বস্তুটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেললাইনে ফেলে রাখা বগির নিচে রেখে গেছে। ভোরে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহলদল বস্তুটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। তবে সেটা আদৌ বোমা কি না তা নিশ্চিত নয়। রাজশাহী থেকে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।

ইউএনও আরও বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ বোমা সদৃশ বস্তু রেখে গেছে। তবে রেলপথের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!