ঢাকাWednesday , 9 July 2025
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের শেখ হাসিনার নয় জিয়ার রাজনীতির অনুপেরণা দিতেন নবাগত অধ্যক্ষ

Link Copied!

শেয়ার করুন...

শিক্ষার্থীদের শেখ হাসিনার রাজনীতি নয় সব সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করার অনুপেরণা দিতেন ঈশ্বরদী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন ।
বুধবার  (৯ জুলাই) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেনকে কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু আমরা টাকা ইনকাম বেশি করতে গিয়ে বাড়িতেই থাকতে পারছি না এজন্যই শেখ হাসিনার রাজনীতি নয়। আমি বিএনপি’র বড় বড় নেতা ও রাষ্ট্র ও দল থেকে কোনো সুযোগ-সুবিধা আমি নেইনা।  আমরা ইনকাম করবো কিন্তু অন্যায় ভাবে নয় ।
পরে তিনি কলেজের উন্নয়নের জন্য ছাত্রদলের নেতৃবৃন্দদের সব সময় সহযোগিতার আহ্বান জানান।
 এ সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেনকে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্যঃ অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন এর আগে তিনি পাবনা অ্যাডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ।  শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ঈশ্বরদী সরকারি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে সোমবার (৭ জুলাই) দুপুরে যোগদান করেন৷

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!