ঢাকাWednesday , 12 January 2022
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান

Link Copied!

শেয়ার করুন...

মানিকগঞ্জ শহরের বড় সুরুন্ডি এলাকায় রাওয়ান বিন রমজান ক্যাডেট মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি ওই মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শফিকুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পৌর মেয়র মো: রমজান আলী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি আফরোজ রমজান বালিকা মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, মানিকগঞ্জের শিক্ষা ক্ষেত্রে মো: রমজান আলীর অপরিসীম ভূমিকা রয়েছে। তার স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। আগামী দিনগুলোতে রমজান আলীর এমন কাজে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!