ঢাকাFriday , 21 April 2023
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

Link Copied!

শেয়ার করুন...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা-৪ আসনের সর্বস্তরের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এক বিবৃতিতে এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা-৪ (ঈশ্বরদী – আটঘরিয়া ) আসনের সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

তিনি বলেন,সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল-ফিতর। আর ঈদুল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ  গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।পবিত্র ঈদ-উল ফিতর বয়ে আনুক খুশির বার্তা।সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!