ঢাকাSunday , 3 April 2022
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈশ্বরদী -আটঘরিয়া সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

 

বাণীতে তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।

তিনি বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। পাশপাশি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইবাদত-বন্দেগী,জুম্মা ও তারাবিহর নামাজ ঘরে বসে পালন করুন৷”

আমি মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!