ঢাকাThursday , 6 July 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ সদস্য  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসিন লাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক সোহানা পারভীন রুনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেবি খাতুন,  সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন , পৌর যুব মহিলা লীগের সভাপতি শেখ মিতা, সাধারণ সম্পাদক শাম্মি আহসান, পৌর মহিলা যুবলীগের সহ-সভাপতি নিলুফা ইয়াসমিনসহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!