
পাবনার ঈশ্বরদীতে সুদের টাকার চাপে সিজল (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (২১ জুলাই) উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পশ্চিম পাড়া ন্যাংড়ার দোকান এলাকায় ঘটনাটি ঘটে। সিজল ওই গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, সিজল তার অভিভাবকদের অজান্তে স্থানীয় সুদখোর আলেফ সরদার (৫০) কাছ থেকে টাকা নেয়। সিজল ওই টাকার সুদ আসল কোনটাই পরিশোধ করতে না পারায় গতকাল (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে সুদের টাকা পাওনাদারের অকঠ্য ভাষায় বাক বিতন্ড হওয়াতে অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছেন।
এতে সে গুরুতর আহত হয়। আহত সিজলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ সিজলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবে। মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক শিতল জানান ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
