ঢাকাFriday , 14 July 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর গোকুল নগরে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর গোকুল নগরে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গোকুল নগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাড়াঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ ও উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দোলন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১নং সাড়াঁ ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি জমশেদ আলী সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাড়াঁ ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইকলুছুর রহমান, সংরক্ষিত আসনের ইউপি সদস্য চায়না বেগম, ছাত্রনেতা আমজাদ হোসেন অবুজ,  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজের আলী খাঁ,  ওয়ার্ড কৃষক লীগের সভাপতি  মাঝি।
খেলার আয়োজনে সার্বিক পরিচালনায় ছিলেন, রাহুল আমিন , সাজিদুল , সোহেল আরমান , তরিকুল , মনোয়ার ইসলাম জনি , আশিক, মোমিন, মুননা প্রমুখ।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে  পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুল নগর শিশির হাট ক্লাবকে পরাজিত করে।
খেলাটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন ,সহকারী বানেজ, ধারাভাষ্যে ছিলেন মো আইনুল ইসলাম।
মাদক ও সন্ত্রাস মুক্ত আগামীর প্রজন্ম গড়ে উঠুক এই প্রত্যয় ব্যাক্ত করে জয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!