ঢাকাThursday , 20 July 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী মাতৃছায়া কিন্ডারগার্টেনে ঈদ পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে মাতৃছায়া কিন্ডারগার্টেনে ঈদ পূর্ণমিলনী ও কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে ঈদ পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংদস সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সুযোগ্য পুত্র বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দোলন বিশ্বাস।
মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জি.এস মাসুদ রানা, ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সুযোগ্য পুত্র বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ বিশ্বাস, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থ্যার যুগ্ম আহব্বায়ক ফরিদুল ইসলাম সহ মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষক–শিক্ষিকা,অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি দোলন বিশ্বাস মানবিকতা, সাহসিকতা, দেশের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে বলেন আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে আহ্বান জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!