
পাবনা আটঘরিয়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর বদলীজনিত বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ আগষ্ট) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ
ওসি আনোয়ার হোসেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল প্রমূখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বিদায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
